Showing posts with label মোবাইলীয়. Show all posts
Showing posts with label মোবাইলীয়. Show all posts

৮১০ টাকায় ওয়ালটন মোবাইল ফোন

মাত্র ৮১০ থাকায় দেশে তৈরি মোবাইল ফোন উন্মুক্ত করেছে ওয়ালটন। একসঙ্গে দুটি সিম ব্যবহার উপযোগী ‘ওলভিও এল২৫’ মডেলের মোবাইল ফোনটিতে রয়েছে ১.৭৭ ইঞ্চি স্ক্রিন, বিল্ট-ইন ফেইসবুক, ব্লু-টুথ, এলইডি টর্চ, কল রেকর্ডিং, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ারসহ এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিং সুবিধা।
৮১০ টাকায় ওয়ালটন মোবাইল ফোন

এ বিষয়ে ওয়ালটনের সেলুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফোনে ব্যবহৃত হয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ফলে দীর্ঘ সময় কথা বলার পাশাপাশি স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার ও গান শোনা যাবে। ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি এক বছরের বিক্রয়োত্তর সেবাও মিলবে।

৪৮ মেগাপিক্সেলের মোবাইল ক্যামেরা আনছে সনি

সনি আইএমএক্স৫৮৬ নামে নতুন মডেলের ইমেজ সেন্সর আনার ঘোষণা দিয়েছে। স্মার্টফোনে সেন্সরটি যুক্ত হলে ছবির মান অনেকাংশে বেড়ে যাবে। সেন্সরটি স্মার্টফোনে যোগ করা হলে ৪৮ মেগাপিক্সেলের ছবির রেজুল্যেশন হবে (৮০০০*৬০০০) পিক্সেল এবং সেন্সরে ব্যবহৃত প্রতিটি পিক্সেলের আকার হবে ০.৮ মাইক্রোন। প্রতিটি পিক্সেলের জন্য সেন্সরটি কোয়াড বেইয়ার কালার ফিল্টার ব্যবহার করবে।
৪৮ মেগাপিক্সেলের মোবাইল ক্যামেরা আনছে সনি

এতে কম আলোতেও নয়েজ এড়ানো যাবে। চলতি বছরের সেপ্টেম্বর সেন্সরটি বাজারে আসার কথা রয়েছে। তবে এর আগেই সনির প্রিমিয়াম স্মার্টফোন এক্সপেরিয়া এক্সজেড৩ ফোনে সেন্সরটি দেখা যেতে পারে।

সনি স্মার্টফোন বাজারে তেমন দাপট দেখাতে না পারলেও উন্নতমানের ক্যামেরা সেন্সর তৈরির ক্ষেত্রে তারা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছে। তাদের আইএমএক্স সিরিজের সেন্সরগুলো অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোনে ব্যবহৃত হচ্ছে।

স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

যেসব কিশোর-কিশোরী ঘন ঘন স্মার্টফোনসহ অন্যান্য ডিজিটাল যন্ত্র ব্যবহার করে, তারা মনোযোগ-ঘাটতি বা হাইপার অ্যাকটিভ ডিসঅর্ডার (এডিএইচডি) সমস্যায় পড়ার ঝুঁকিতে বেশি থাকে। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে।
স্মার্টফোনের অতি ব্যবহার কিশোরদের অমনোযোগী করে

এডিএইচডি মস্তিষ্কের একটি ব্যাধি, যার উপসর্গের মধ্যে রয়েছে একধরনের মনোযোগহীনতা, অতিপ্রাকৃত আচরণ এবং আবেগপ্রবণতা, যা কার্যক্ষমতা ও উন্নয়নে হস্তক্ষেপ করতে পারে। পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গবেষণাসংক্রান্ত নিবন্ধটি জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে সামাজিক যোগাযোগের মাধ্যম, ভিডিও স্ট্রিমিং, টেক্সট বার্তা, গান ডাউনলোড, অনলাইন চ্যাটসহ নতুন প্রজন্মের সব ধরনের ডিজিটাল চিত্তবিক্ষেপে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাবের বিষয়টিতে আলোকপাত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম লিভেন্থালের নেতৃত্বে গবেষণাটি চালানো হয়।

লিভেন্থাল বলেছেন, এ বিষয়ে অনেক আগে গবেষণা করা হয়েছিল। তখন সামাজিক যোগাযোগের সাইট, মোবাইল ফোন, ট্যাব বা মোবাইলের অ্যাপসের অস্তিত্ব ছিল না। এখন মোবাইল প্রযুক্তি সারা দিন দ্রুত উচ্চ তীব্রতার উদ্দীপনা দিতে থাকে। আগের গবেষণার চেয়ে এখন ডিজিটাল মিডিয়ার সামনে উন্মুক্ত হয়ে পড়ছে বেশি।

এ গবেষণার ফলে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, প্রযুক্তি কোম্পানি ও চিকিৎসকেরা প্রযুক্তিপণ্যের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে সচেতন করার সুযোগ পাবেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ১০টি স্কুলে গবেষকেরা ১৫ থেকে ১৬ বছর বয়সী চার হাজার ১০০ শিক্ষার্থীকে নিয়ে গবেষণা চালান। গবেষকেরা দুই বছর ধরে শিশুদের পর্যবেক্ষণ করেন। গবেষকেরা দেখেন, যারা নিয়মিত ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছে, তাদের এডিএইচডির নতুন উপসর্গ দেখা দিয়েছে। তবে যারা ডিজিটাল মিডিয়ায় নিয়মিত নয়, তাদের ক্ষেত্রে এডিএইচডির ঝুঁকি কম।

গবেষক লিভেন্থাল বলেন, ‘যে কিশোরেরা বেশি মাত্রায় ডিজিটাল মিডিয়া ব্যবহার করে, আমরা নিশ্চিত, ভবিষ্যতে তাদের এডিএইচডি সৃষ্টি হতে পারে।’

ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন

মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোরজি নেটওয়ার্ক-সমর্থিত স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। নতুন স্মার্টফোনটিতে ফুল-ভিউ ডিসপ্লে প্রযুক্তি রয়েছে। প্রিমো জিএফ ৭ মডেলের স্মার্টফোনটির দাম ৫ হাজার ৯৯৯ টাকা। Walton Primo GF7 Smartphone Review.
ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন

স্মার্টফোনটি ৫.৩৪ ইঞ্চি মাপের। এতে রয়েছে ১.২৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি ডিডিআর ৩ র‍্যাম, মালি-টি ৭২০ গ্রাফিকস ও ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ফোনটির উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েডচালিত ফোনটিতে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেকটিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি সুবিধা, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, এক্সিলারোমিটার (থ্রিডি), লাইট ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।

ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি। স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি বদলে নতুন ফোন দেওয়া হবে।

গুগল মটোরোলার তিনটি নতুন ড্রয়েড স্মার্টফোনের ঘোষণা

গুগল মটোরোলার তিনটি নতুন ড্রয়েড স্মার্টফোনের ঘোষণা
মটোরোলা মবিলিটি তাদের ড্রয়েড স্মার্টফোন সিরিজে নতুন তিনটি স্মার্টফোন সংযুক্ত করেছে। স্মার্টফোনগুলো হলো ড্রয়েড আল্ট্রা, ড্রয়েড ম্যাক্স ও ড্রয়েড মিনি।
ড্রয়েড আল্ট্রা ৫ ইঞ্চি পর্দা বিশিষ্ট, ২৯৪ পিক্সেল প্রতি ইঞ্চি ও ৭.২ মিমি. পুরু।

সকল অপারেটরের ইন্টারনেট কনফিগারেশন

সকল অপারেটরের ইন্টারনেট কনফিগারেশন
 আপনার মোবাইল হাতে নিন,
তারপর দেখুন:-
>  বাংলালিংক : লিখুন All এবং Send করুন 3343 (ফ্রী)
> গ্রামীনফোন : মেসেজ অপশনে

মেমরী কার্ডের ভাইরাস দূর করুন

মেমরী কার্ডের ভাইরাস দূর করুন
একটি ব্যাচ প্রোগ্রাম আশা করি অনেকেরই কাজে আসবে,
প্রোগ্রামটি লিখার জন্য ডেস্কটপে একটি New Text Document খুলে তাতে লেখা গুলো কে পেষ্ট করতে হবে।
তারপর code
Design by MS Design

Powered by Blogger