Showing posts with label অ্ন্যান্য. Show all posts
Showing posts with label অ্ন্যান্য. Show all posts

পাসপোর্ট নবায়ন পদ্ধতি

পাসপোর্ট নবায়ন পদ্ধতি
নির্দিষ্ট সময়কালের পর নবায়ন করতে হয় পাসপোর্ট, এজন্যে যা যা করনীয়ঃ
প্রথমেই  নবায়নের জন্য পুরনো পাসপোর্টসহ নির্ধারিত আবেদনপত্রের একটি কপি জমা দিতে হবে। বর্তমানে দেশের ৬৭টি কার্যালয়ে পাসপোর্ট নবায়নের কাজ হয়। সে ক্ষেত্রে আপনার কাছাকাছি সুবিধা মতো অথবা  আপনার এলাকার নির্ধারিত অফিসে ফি দিয়ে পাসপোর্ট নবায়ন করতে পারবেন।
পাসপোর্ট নবায়নের জন্য যে সকল নথিপত্র প্রয়োজন-

* নির্দিষ্ট আবেদনপত্র পূরণ।
* সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের (অনধিক ছয় মাস) পাঁচ কপি ছবি।
* আবেদনকারীর বর্তমান পাসপোর্ট।
এরপর-
* নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে রশিদটি ওই আবেদনপত্রের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে পাসপোর্ট সহ জমা দিতে হবে।
* আবেদনপত্র জমা নেওয়া হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ডেলিভারি দেওয়া হয় বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে।
ফরম সংগ্রহ করবেন পদ্ধতিঃ
ইন্টারনেট থেকে বিনা মূল্যে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটেই (www.dip.gov.bd) এই আবেদপত্র পাওয়া যাবে। এ ছাড়া ঢাকাসহ দেশের ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেও বিনা মূল্যে সংগ্রহ করা যাবে এই ফরম। চার পৃষ্ঠার এ আবেদনপত্রে আবেদনকারীকে নাম, বাবার নাম, মায়ের নাম, তাঁদের পেশা, জাতীয়তা, জন্মস্থান, জন্মতারিখ, জন্ম সনদপত্র নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে।
* এসব তথ্য সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করে আবেদনকারীকে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর ও তারিখ লিখতে হবে।
* আবেদনকারীকে একটি ৫৫x৪৫ মিলিমিটার আকারের রঙিন ছবি (পাসপোর্ট সাইজ ছবি) আবেদনপত্রে আঠা দিয়ে লাগানোর পর সত্যায়িত করতে হবে। এমনভাবে সত্যায়িত করতে হবে যেন সত্যায়নকারীর স্বাক্ষর এবং সিলমোহরের অর্ধেক অংশ ছবির ওপর আর বাকি অংশ আবেদনপত্রের কাগজে থাকে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ
* জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
* অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর বাবা ও মায়ের একটি করে রঙিন ছবিও লাগবে।
আবেদনপত্র জমা দেওয়ার নিয়মঃ
* দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্রটি যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।
* আবেদনপত্রটি জমা নেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনাকে একটি টোকেন দেবেন।
* সে টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য আরেকজন কর্মকর্তার কাছে যেতে হবে।
* জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে।
* ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ দিতে হবে।
* এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর। সেখানে কম্পিউটারে আপনার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করা হবে।
* এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ পাসপোর্ট সংগ্রহের জন্য একটি আলাদা প্রিন্টেড কপি বা রশিদ দেবেন এবং আবেদনপত্রটি রেখে আপনাকে পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।
* আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
সবিশেষ পাসপোর্ট সংগ্রহঃ
* কর্তৃপক্ষের দেওয়া তারিখে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে মোবাইলে মেসেজ পাওয়ার পর যাওয়া ভাল।
* তবে এই সময়ের মধ্যে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন শেষ হতে হবে।
কিছু লক্ষণীয় বিষয়ঃ
* পুরো ঢাকা নগরীকে তিনটি অধিক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। উত্তরা, আগারগাঁও, যাত্রাবাড়ী। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যার ঠিকানা যে অধিক্ষেত্রের অন্তর্গত, তাকে সেই পাসপোর্ট অফিসে টাকা জমা দিতে হবে।
* ছবি তোলার দিন পরিচ্ছন্ন কাপড় পরে যেতে হবে। তবে সাদা রংয়ের কাপড় পরবেন না।

যে কারণে ১০ হাজারের বেশি দামের স্মার্টফোন নয়

যে কারণে ১০ হাজারের বেশি দামের স্মার্টফোন নয়
বর্তমান স্মার্টফোনের যুগে ক্রমাগত নতুন নতুন ফিচারযুক্ত স্মার্টফোন বাজারে আসছে। আর এসব প্রযুক্তির দামও কম নয়। সম্প্রতি মার্কো ডি’সুজা ব্যাখ্যা করেছেন কি কারণে ১০ হাজারের বেশি মূল্যের স্মার্টফোন কেনা উচিত নয়। এক প্রতিবেদনে তার যুক্তিগুলো তুলে ধরেছে ডিএনএ ইন্ডিয়া।

মার্কোর মতে, স্মার্টফোনের ক্ষেত্রে ব্র্যান্ড নাম এখন অনেক ক্রেতার কাছে গুরুত্বপূর্ণ, যদিও তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। কারণ ব্র্যান্ড নামের কারণেই কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত মূল্যের স্মার্টফোন বাজারে এনে টাকা হাতিয়ে নিচ্ছে।
নতুন উচ্চগতির প্রসেসরসমৃদ্ধ স্মার্টফোন দিয়ে থ্রিডি গেমস খেলা অনেক সহজ হলেও তা কোনো গুরুত্বপূর্ণ কাজ নয়।
স্মার্টফোনের যেসব কাজ গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে ফোন করা, মেসেজ পাঠানো, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, সাধারণ গেম ব্যবহার ও ইন্টারনেট ব্যবহার। এর বাইরে রয়েছে নানা ধরনের অ্যাপ ব্যবহার করা ও ছবি তোলা।

স্মার্টফোনের এ কাজগুলোর তালিকা যখন আপনার পূরণ হয়ে যায়, তখন আর এজন্য অতিরিক্ত অর্থ ব্যয় করার কোনো মানে হয় না, মন্তব্য মার্কোর। তিনি যুক্তি দেন, স্মার্টফোনের ৯৫ ভাগ কাজই যদি সাধারণ ফোন দিয়ে করা যায় তাহলে আর বেশি কনফিগারেশনের বড় স্মার্টফোনের দরকার কী? পর্যাপ্ত অর্থ থাকলে তা দিয়ে অন্য কোনো মূল্যবান বস্তু কেনা যেতে পারে।

৫০০ বছর আগের কিশোরী এখনও অক্ষত !

৫০০ বছর আগের কিশোরী এখনও অক্ষত !

Mummy-2bg1120130727031932ছবি দেখে মনে হতে পারে চিকিৎসক হয়তো একজন বালিকাকে সেবা দিচ্ছেন। কিন্তু এমন ধারণা ভুল। বরং এই বালিকা সাধারণ কোনো জীবিত বালিকাও নয়। ৫০০ বছর আগে মারা যাওয়া পেরুর বিস্ময়কর ইনকা সম্প্রদায়ের ১৫ বছর

gpmms প্রক্সি দিয়ে ইদানিং যারা পিসি তে নেট ইউজ করছেন তারা অবশ্যই লক্ষ করুন

gpmms প্রক্সি দিয়ে ইদানিং যারা পিসি তে নেট ইউজ করছেন তারা অবশ্যই লক্ষ করুন
আমাদের দেশের রক্তচোষা মোবাইল কোম্পানি গুলোকে মন থেকে ঘৃণা করেননা এরকম মানুষ পাওয়া দুষ্কর।  এই  রক্তচোষা মোবাইল কোম্পানি গুলো যেমনি আমাদেরকে বাঁশ দিচ্ছে তেমনি সুযোগ পেলে আমরাও তাদেরকে বাঁশ দিতে ছাড়ি না।  তবে এখন আমি শুধুমাত্র জিপির তথাকথিত ফ্রি  নিয়ে কিছু  তথ্য ও পরামর্শ আপনাদের জানাচ্ছি..

গ্রামীণফোনের স্মার্ট প্রতারণা

গ্রামীণফোনের স্মার্ট প্রতারণা
বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে গ্রামীণফোণের একটি অভিনব প্রতারণা এবং আমার ধরা খাওয়ার গল্প শেয়ার করব--- অয়ন রহমান
টিভিতে গ্রামীণফোণের ১০০০ টি আকর্ষণীয় স্মার্টফোন জিতে নেবার লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে গত মে মাসে আমি তাদের ক্যাম্পেইনে অংশ গ্রহণ করি। ক্যাম্পেইনের শর্ত

৪৮টি রোমান্টিক মুহূর্ত

৪৮টি রোমান্টিক মুহূর্ত

৪৮টি রোমান্টিক মুহূর্ত

১/ একসাথে সূর্যোদয় দেখা।
২/ ফিস ফিস করে কথা বলা।
৩/ একে অপরের জন্যে রান্না করা।

মিশেল ওবামা

মিশেল ওবামা
মেয়েটা ছিলো নিগ্রো/­কৃষ্ঞাঙ্গ। সে যখন কলেজে ভর্তি হলো তখন তার রুমমেট হিসেবে একজন সাদা চামড়ার মেয়ে পেলো। তখন সেই কলেজে খুব কমই নিগ্রো মেয়ে পড়তো।

আজম খান স্মরণে ফিডব্যাকের গান

আজম খান স্মরণে ফিডব্যাকের গান
গত ৫ জুন ছিল পপগুরু আজম খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’-এ প্রয়াত এই শিল্পীকে স্মরণ করেই গাইবে ব্যান্ডদল ফিডব্যাক। তারা শ্রোতাদের পছন্দসহ নিজেদের পছন্দেরও গান করবেন এ অনুষ্ঠানে। গানের ফাঁকে ফাঁকে
Design by MS Design

Powered by Blogger